আপনঘর অনলাইন শপের আয়োজনে নাসিরনগর ধনকুড়ায় ” শীত বস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আজ ১৯ জানুয়ারি, রোজ:সোমবার বিকেলে নাসিরনগর উপজেলা’র সদর ইউনিয়নের ধনকুড়া গ্রামে আপনঘর অনলাইনের উদ্যোগে আয়োজিত হল— শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আব্দুল হাই মিয়াদি সাহেব। সাবেক সভাপতি মোঃ ঈসমাইল ঠাকুর। ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আপনঘর অনলাইন শপের কর্ণদার মোঃ নাজিরুল ইসলাম (শিপন), সফলময় সচ্ছতায় মোড়ানো আপনঘরে সম্পৃক্ত সদস্যবৃন্দ, গ্রামের গণ্য-মাণ্যব্যক্তিবর্গ ও আপমর জনতা।

এসময় ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একঝাঁক শিক্ষার্থীদের তরে অনুপ্রানিত করা আর সম্মাননা স্বরূপ কৃতিত্বময় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা ও গরীব, অসহায়, দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এক বক্তৃতায় আয়োজক শরিফুল হাসান শিপন জানান— ছোট থেকেই পরিকল্পনা ছিল মানুষের জন্য কিছু করা। মানবতার ফেরিওয়ালা হয়ে জীবনের শেষ পর্যন্ত কাজ করা লক্ষ্য। শিক্ষার্থী ও অসহায় মানুষদের পাশে থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।

চতুর্থ শ্রেনীর কৃতিত্বে পুরষ্কার পেয়ে অনুভূতি প্রকাশে জানান— শিপন ভাই আমাদের মহব্বত করেন। এবং সবসময় আমাদের পাশে থাকেন। আমি খুব খুশি হলাম।

সম্মাননাপ্রাপ্ত তৃতীয় শ্রেণী শিক্ষার্থী পুষ্প আক্তার (জেমি) বলেন— এমন পুরষ্কার পেয়ে আমি আনন্দিত। এবং পড়াশোনা ভালো করে করতে এটি আমাদের আরো আনন্দ দিবে। ধন্যবাদ জানাই শিপন ভাই।

আর এভাবেই তিন বছর ধরে চলছে এই চমৎকার, কৃতিময়, সুন্দর মানবতার মহারণ।।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ