— বিজ্ঞাপন —

নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন।

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন।

ইয়াছিন চৌধুরী,নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি :

রপ্তানীমুখী প্রাণীসম্পদ গড়ব দেশ, সরার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যে সামনে রেখে সারা দেশের ন্যায় নাসিরনগরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের, ভ্যাটেরিনারি হাসপাতালের উদ্যাগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাসির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী পরিচালক আঞ্চলিক হাঁস প্রজনন খামার, কৃষিবিদ নাজিম উদ্দীন, সিনিয়র ইনস্ট্রাক্টর কৃষিবিদ জয়নাল আবেদিন, নাসিরনগর সরকারি কলেজ অধ্যক্ষ মো. রমজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক সবুজ,কামরী জুনাহিদুল ইসলাম, লুৎফর রহমান, শিক্ষার্থী তাহমিদ। উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ছাত্র ও কামরীরা উপস্থিত ছিলেন। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗