নাসিরনগরে টানা বর্ষণে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে বিপর্যয়, শোকে কৃষকের মৃত্যু,ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি।

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

টানা কয়েক দিনের ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের বিস্তীর্ণ এলাকার প্রায় ৩০০ হেক্টর পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন শতাধিক কৃষক।স্থানীয়রা জানান, হঠাৎ পানি বৃদ্ধির কারণে কাটার উপযোগী ধান মুহূর্তের মধ্যেই ডুবে যায়। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেকেই তাদের মৌসুমের একমাত্র ফসল হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

এদিকে গত শনিবার (২ মে) পানিতে পাকা ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে মানসিক আঘাত সহ্য করতে না পেরে এক কৃষক জমিতেই মৃত্যুবরণ করেছেন। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ক্ষয়ক্ষতির খবর পেয়ে রোববার (৩ মে) ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, এমপি। এ সময় ওনার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দীন তুহিন।
পরিদর্শনকালে এমপি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নিহত কৃষকের পরিবারের খোঁজখবর নিয়ে গভীর সমবেদনা জানান এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় স্থানীয় কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানান, যাতে তারা ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ