নাসিরনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত

লেখক: ইয়াছিন চৌধুরী, নাসিরনগর
প্রকাশ: ৫ মাস আগে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে চাতলপাড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়নপ্রত্যাশী এমএ হান্নান। চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাব মিয়ার সঞ্চালনায় জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, মানবাধিকার সম্পাদক লিটন রায়, পৌর বিষয়ক সম্পাদক ছোয়াব মিয়া ও কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল আহাম্মেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম আহ্বায়ক শরীফ ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মুছলেহ উদ্দিন সোহাগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জনসভায় বক্তারা বলেন, দেশের জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হলো জাতির মুক্তির রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিকদল নেতা ইমরান মিয়া, আব্দুল কাদের সেন্টু, অনু মিয়া, মামুন ভূইয়া, সোহাগ ভূইয়া, হালিম মিয়া, আব্দুল বাতেন শরীফ, ইয়াছিন চৌধুরী, রাকিব চৌধুরী, জাকির হোসেন, মনিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা