নাসিরনগরে ফসলের জমি থেকে বৃদ্বের গলাকাটা লাশ উদ্বার

নাসিরনগরে ফসলের জমি থেকে বৃদ্বের গলাকাটা লাশ উদ্বার
নাসিরনগরে ফসলের জমি থেকে বৃদ্বের গলাকাটা লাশ উদ্বার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি :  ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে ২১ এপ্রিল সোমবার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের নদীর তীরবর্তী ফসলের জমি থেকে জোহর আলী মিয়া (৬৫) নামে এক বৃদ্বের গলাকাটা লাশ উদ্বার করেছে পুলিশ।

সকালে সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে রক্তাত কিছু দেখতে পেয়ে  কাছে গিয়ে  সোনাতোলা গ্রামের মধ্য পাড়ার আ: গফুরের ছেলে জোহর আলী মিয়ার মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তিনি গ্রামবাসীকে  জানালে গ্রামের লোকজন ছুটে আসে  পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাতলপাড় ফাড়ির পুলিশ বাহিনী ।  চাতলপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম আমাদের কে লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন নিহতের ছেলে মো: মিজান(৩৫) লাশের পরিচয় নিশ্চিত করেছেন ।প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় চিকন রশি পেছানো ও পায়ে আঘাতের চিহ্ন আছে।

নাসিরনগরে ফসলের জমি থেকে বৃদ্বের গলাকাটা লাশ উদ্বার

এ রিপোর্ট লিখা পযন্ত খুনের কারন জানা না গেলেও গামবাসী জানায় কিছুদিন আগে একই গ্রামের পশ্চিম পাড়ার ১টি গোষ্টীর সাথে তাদের বিবাদ হয়েছিল তখন ১টি খুন হয়েছিল এবং উক্ত ঘটনা নিয়ে ২ পক্ষের মাঝে   উত্তেজনা বিরাজ করছিল । গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, ”গ্রামে আগেও একটি মার্ডার হয়েছে  জোহর আলীর খুনের কারন জানা না গেলেও তার লোকজন প্রতিপক্ষকে দোষারোপ করতেছে” ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ