— বিজ্ঞাপন —

সরাইলে মাদকাসক্ত ব্যক্তির কামড়ে আহত দুই পুলিশ সদস্য, আটক ১

সরাইলে মাদকাসক্ত ব্যক্তির কামড়ে আহত দুই পুলিশ সদস্য, আটক ১
সরাইলে মাদকাসক্ত ব্যক্তির কামড়ে আহত দুই পুলিশ সদস্য, আটক ১
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দায়িত্ব পালনকালে এক ব্যক্তির কামড়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সাকিব (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি মাদকাসক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১৩ অক্টোবর রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল শরিফুল ইসলাম। ঘটনার পর তাঁরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেন।

আটক সাকিব সরাইল উপজেলার ৫ নম্বর পানিশ্বর ইউনিয়নের লায়রহাটি দেওবাড়িয়া এলাকার আনু মিয়ার ছেলে। ঘটনার পর তাঁকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

— বিজ্ঞাপন —

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করছে। মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗