নাসিরনগরে বজ্রপাত রোধে সড়কের পাশে তালের চারা রোপণ কর্মসূচি

নাসিরনগরে বজ্রপাত রোধে সড়কের পাশে তালের চারা রোপণ কর্মসূচি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাণহানির ঝুঁকি কমাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাওর এলাকার বিভিন্ন সড়কের পাশে তালের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার কুন্ডা-চৈয়ারকুড়ি বেড়িবাঁধ সড়কের পাশে তালের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ভূঁইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, “বজ্রপাতে প্রাণহানি রোধে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উপজেলার ৬টি গুরুত্বপূর্ণ সড়কের পাশে মোট ২৫০টি তালের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

স্থানীয়রা জানান, গত ১১ মে উপজেলার টেকানগর গ্রামে বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু এলাকাজুড়ে শোকের ছায়া নামিয়েছিল। ওই ঘটনার পর থেকে বজ্রপাতের ভয়ে হাওরাঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন। উপজেলা কৃষি বিভাগের এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং এটি বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শাহীনা নাছরিন বলেন, “তালের চারা রোপণ শুধু বজ্রপাত রোধেই নয়, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতেও অবদান রাখবে। স্থানীয় জনগণকে এসব গাছের যত্ন নেওয়ার জন্যও আহ্বান জানানো হচ্ছে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ