নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

লেখক: ইয়াছিন চৌধুরী,
প্রকাশ: ৩ মাস আগে
নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গোয়ালনগর ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গোয়ালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজুদুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আজদু মেম্বার,আলমগীর চেয়ারম্যান, দপ্তর সম্পাদক বাবু প্রিয়তোষ আচার্য্য,সহ সাস্থ বিষয়ক সম্পাদক শরিফ, সদস্য ছোয়াব মিয়া,ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি বরকতউল্লা চেয়ারম্যান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, খোকন পাঠাওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী,গোয়ালনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন মিয়া,ছাত্রদলের সভাপতি গোলাম কিবরিয়া,লায়ন কামাল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।