নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে হত্যা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আবু সায়েদ (৬০)–কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত আবু সায়েদ নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। তিনি হত্যা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, আবু সায়েদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ডাকাতিসহ একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তারা।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে আবু সায়েদকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ