
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় করা হয়।
কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসন-২৪৩ থেকে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক ইসমাঈল মিয়া এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী, যুগ্ম আহ্বায়ক বকুল ইসলাম, শফিকুল ইসলাম, এম এ বাক্কী ও সৈয়দ মাসুক মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলি উদ্দিন সোহাগ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ইয়াছিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মারজান, উপজেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ আবদুল্লাহ নিউটন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেস মিয়া ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম মনা, কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া ও সাধারণ সম্পাদক ফারুক খান, গোর্কণ ইউনিয়ন যুবদলের সভাপতি তুষার মোল্লা, বুড়িশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিন্টু, যুগ্ম আহ্বায়ক রনি মিয়া, রাকিব চৌধুরী, রাকিব মিয়া, সুমন মিয়া ও আকাঈদ মিয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
