নিঃস্বার্থ কবর খোদক মনু মিয়া আর নেই — ৪৯ বছরে খুঁড়েছেন ৩ হাজারের বেশি কবর

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্রামের নিঃস্বার্থ কবর খোদক মনু মিয়া (৬৭) আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জয়সিদ্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাত্র ১৮ বছর বয়সে কবর খোঁড়ার কাজ শুরু করেছিলেন মনু মিয়া। এরপর দীর্ঘ ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে খুঁড়েছেন ৩ হাজার ৫৭টি কবর। মানুষের শেষ বিদায়ের এই নীরব সেবাকে তিনি জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। অর্থ নয়, তার কাছে এটি ছিল আত্মিক দায়িত্ব।

মরদেহ দাফনের সংবাদ পেলেই দূর-দূরান্তে ছুটে যেতেন তিনি। যাতায়াত সহজ করতে নিজের ধানিজমি বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া। ঘোড়ায় চড়ে, প্রয়োজনীয় যন্ত্রপাতি সঙ্গে নিয়ে ছুটে যেতেন এক গ্রাম থেকে আরেক গ্রামে।

মনু মিয়ার হাতে হাজারো মানুষ পেয়েছে তাদের শেষ আশ্রয়—একটি শান্তির ঘর। জীবদ্দশায় ছিলেন নিঃস্বার্থতা ও মানবতার প্রতীক। অবশেষে সেই মানুষটিও চিরনিদ্রায় শায়িত হলেন, নিজের খোঁড়া কবরেই—সম্মানের সঙ্গে, নিঃশব্দে।

পথিক টিভির পক্ষ থেকে এই সমাজসেবকের আত্মার মাগফিরাত কামনা করছি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ