নির্বাচন ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাপ রিপোর্টার,মানিকগঞ্জঃঅবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভীতিহীন পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সকাল ১০ টায় ঘিওরে এ সভার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ ইকবাল এসময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন জাতির বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা আপনাদের কলমের ডগায় যেটি তুলে আনবেন জনগণ সেটিই বিশ্বাস করবে। তাছাড়া, আপনারা হচ্ছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার স্থায়ী বাসিন্দা। এখানকার সুবিধা অসুবিধাগুলে সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। আসন্ন নির্বাচনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সাংবাদিকদের কাছে তথ্যের মাধ্যমে সহায়তা কামনা করেন। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়েও সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন ওই ক্যাপ্টেন।

ঘিওর প্রেসক্লাবের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন- দৈনিক আমার সংবাদের ঘিওর প্রতিনিধি ও ঘিওর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিদ্দিকুর রহমান, দৈনিক সোনালী বার্তার স্টাফ রিপোর্টার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, দৈনিক ভোরের কাগজের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সুরেশ চন্দ্র রায়, এশিয়ান টেলিভিশনের ঘিওর প্রতিনিধি মো. আজিজুল মজিদ কাজল, সাংবাদিক মো. মহসিন খান হীরা, সোহেল রানা খন্দকার গিনি ও মির্জা সেলিম।

এসময় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক মো. আজিম মিয়া, হানিফ মোল্লা, সাইফুল ইসলাম, মিরাজ খান, ওবায়দুর রহমান, আবুল কালাম অন্তর, এনামুল হক, ফরিদ মিয়া ও জীবন আহমেদ ফারুক।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ