নির্বাচন ও গণভোট অবাধ ও নিরপেক্ষ করতে হবে: ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

নির্বাচন ও গণভোট অবাধ ও নিরপেক্ষ করতে হবে: ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান
নির্বাচন ও গণভোট অবাধ ও নিরপেক্ষ করতে হবে: ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগরের নির্বাচনী সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেনা ক্যাম্প পরিদর্শনকালে তিনি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি নির্বাচনকে ঘিরে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মতবিনিময়কালে সেনাপ্রধান দায়িত্ব পালনরত সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং সাধারণ মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রেখে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনী দায়িত্ব পালনকারী সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার আহ্বান জানান।

এই পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সাভার এরিয়া কমান্ডার, ঢাকার বিভাগীয় কমিশনারসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত ২২ জানুয়ারি থেকে সেনাপ্রধান দেশের গুরুত্বপূর্ণ সকল বিভাগ ও জেলার শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে এই মতবিনিময় কার্যক্রম পরিচালনা করছেন। নির্বাচনের দিন পর্যন্ত মাঠ পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এই তদারকির মূল লক্ষ্য।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ