— বিজ্ঞাপন —

নির্বাচন তো করবই—রাজনীতিতে ফেরার ঘোষণা সাকিব আল হাসানের

নির্বাচন তো করবই—রাজনীতিতে ফেরার ঘোষণা সাকিব আল হাসানের
নির্বাচন তো করবই—রাজনীতিতে ফেরার ঘোষণা সাকিব আল হাসানের
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে গেলেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভবিষ্যতে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন।

সাকিব জানান, সুযোগ পেলে তিনি আবারও তার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়তে চান। ভবিষ্যৎ নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, নির্বাচন কেন করব না? নির্বাচন তো করবই। ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব।’

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তবে আগস্টে গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সংসদ ভেঙে দেওয়া হলে তার রাজনৈতিক অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়। সে সময় দেশের বাইরে থাকলেও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং জনরোষের মুখে পড়েন তিনি।

— বিজ্ঞাপন —

আইনি জটিলতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মাঝেও রাজনীতি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি সাকিব। বিশ্লেষকদের মতে, সব প্রতিকূলতার মধ্যেও নির্বাচনী মাঠে ফেরার ঘোষণা তার রাজনৈতিক ভবিষ্যৎ টিকিয়ে রাখার একটি সাহসী পদক্ষেপ, যদিও বর্তমান বাস্তবতায় তা কতটা সম্ভব—তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗