পদ্মায় জেলের বরশিতে কুমির, চরভদ্রাসনে চাঞ্চল্য

 পদ্মায় জেলের বরশিতে কুমির, চরভদ্রাসনে চাঞ্চল্য
 পদ্মায় জেলের বরশিতে কুমির, চরভদ্রাসনে চাঞ্চল্য
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলের বরশিতে একটি কুমির ধরা পড়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো নদীতে মাছ ধরার সময় ‘হাজাইরা’ বরশিতে হঠাৎ কুমিরটি আটকে যায়। পরে তারা সেটিকে উদ্ধার করে সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। উদ্ধারকারী জেলে স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, কুমিরটি ধরা পড়ার পর তারা সেটিকে নিরাপদে রেখে প্রশাসনকে অবহিত করেছেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং খুলনা থেকে একটি উদ্ধারকারী দল রওনা দিয়েছে। কুমিরটিকে নিরাপদে উদ্ধার করে যথাযথ স্থানে অবমুক্ত করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ