পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মজিবুল্লাহ মুজিব। বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণের নেতা ডা. নাঈম, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ আবেদ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ ইয়াসিন বাবু।

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ