— বিজ্ঞাপন —

পাহাড়ের চূড়ায় নুডলস বিক্রি করে দৈনিক বিপুল আয়, ভিডিও ভাইরাল ইন্টারনেটে

ভারতের রোহতং পাসে নুডলস ও চা বিক্রি করে দৈনিক হাজার হাজার রুপি আয় করা এক বিক্রেতার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
64385
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ফিচার ডেস্ক: ৪ নভেম্বর ২০২৬, ৯:৫০ অপরাহ্ন

পাহাড়ের ওপর নুডলস বিক্রি করে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ আয় করছেন এক যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ওই বিক্রেতার প্রতিদিনের আয়ের হিসাব শুনে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।

প্রতিবেদন থেকে জানা গেছে, হর্ষ চৌহান নামের এক পদযাত্রী বা হাইকার ভারতের ‘রোহতং পাসে’ ট্র্যাকিং করার সময় ওই বিক্রেতার মুখোমুখি হন। অত উঁচুতে এক যুবককে ম্যাগি নুডলস এবং চা বিক্রি করতে দেখে তিনি তার আয়ের ব্যাপারে জানতে চান। বিক্রেতার দেওয়া উত্তর শুনে তিনি বিস্মিত হয়ে যান।

ওই যুবক জানান, পর্যটন মৌসুমে যখন পর্যটকদের আনাগোনা কম থাকে (অফ-সিজন), তখনও তিনি প্রতিদিন ৬০ থেকে ৭০ প্লেট নুডলস বিক্রি করেন। যেখানে প্রতি প্লেট নুডলসের দাম ১০০ রুপি। পাশাপাশি প্রতি কাপ ৪০ রুপি দরে দিনে প্রায় ২০০ কাপ চা বিক্রি হয়।

ভিডিও শেয়ারকারী হাইকার জানান, কেবল অফ-সিজনেই দিনে নুডলস বিক্রি করে ৬ থেকে ৭ হাজার রুপি এবং চা বিক্রি করে প্রায় ৮ হাজার রুপি বিক্রি আসে। সব মিলিয়ে দিনে প্রায় ১৪ হাজার থেকে ১৫ হাজার রুপি বা অন্তত ৮,০০রুপির বেশি কেনাবেচা হয়।

হিসাবটি সামনে আসার পর হাইকার মন্তব্য করেন, কোনো কাজ বা ব্যবসাকেই ছোট কিংবা বড় হিসেবে দেখা উচিত নয়। মন্দার সময়েই যদি এমন আয় হয়, তবে পর্যটনের মূল মৌসুমে বিক্রেতার আয় যে আরও অনেক বেশি হবে তা সহজেই অনুমেয়।

ভিডিওটি ইনস্টাগ্রামে ‘ডক্টর আকাঙ্ক্ষা সিং’ নামের একটি হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। পোস্ট করার মাত্র তিন দিনের মধ্যে এটি হাজার হাজার ব্যবহারকারী দেখেছেন এবং এতে নানা ধরনের মন্তব্য করেছেন।

তবে ইন্টারনেটে অনেকেই পাহাড়ি অঞ্চলের কঠিন বাস্তবতা ও খরচের বিষয়টিও তুলে ধরেছেন। এক ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ওই দুর্গম এলাকায় পণ্য পরিবহনের খরচ অনেক বেশি এবং সেখানকার আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। অন্য এক ব্যবহারকারী লেখেন, তিনি যে স্থানে দোকানটি পরিচালনা করছেন, সেখানে পৌঁছানো এবং ব্যবসায়িক অন্যান্য আনুষঙ্গিক খরচও বেশ বেশি।

সূত্র: urdu news

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗