— বিজ্ঞাপন —

পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ পালাল চাঁদাবাজি মামলার আসামি নাসিরনগরে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ পালিয়েছে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি মাসুক মিয়া (৪০)। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার এসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল মাসুক মিয়াকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। তাকে গ্রেপ্তারের পরপরই মাসুকের স্বজন ও সহযোগীরা পুলিশকে ঘিরে ফেলে এবং হামলা চালায়। একপর্যায়ে মাসুক মিয়া পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।

স্বজনদের হামলায় এসআই কামালসহ অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

— বিজ্ঞাপন —

পুলিশ জানায়, মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলারও অভিযোগ রয়েছে। ওই মামলায় তিনি ৯৭ নম্বর আসামি।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, “আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়। এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং আসামি পালিয়ে গেছে।” হ্যান্ডকাপ নিয়ে পালানোর বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗