পুলিশের কড়া নিরাপত্তায় বান্দরবানে আনা হয়েছে জেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশকে
বান্দরবান প্রতিনিধি: পুলিশের বিশেষ অভিযানে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের দূর্ণীতিবাজ সদস্য লক্ষীপদ দাসকে ঢাকায় গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবানে আনা হয়েছে। প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় বান্দরবান সদর হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা শেষে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা এর আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গত মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকার পুলিশের বিশেষ অভিযানে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বহুল আলোচিত ফ্যাসিষ্ট সরকারের দোসর বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসকে। গ্রেফতারের পর ঐদিন দুপুরে দূর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে নেয়া হয়। পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আজ সকালে বান্দরবানে আনা হয় লক্ষীপদ দাশকে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতা’সহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দূর্ণীতি দমন (দুদক) আইন’সহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্নস্থানে। গত ৫আগস্ট গনঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন ক্ষমতার অপব্যবহারকারী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের দূর্ণীতিবাজ সদস্য লক্ষীপদ দাস।
এদিকে ফ্যাসিস্ট দোসর লক্ষীপদ দাস গ্রেপ্তারের খবরে বান্দরবান মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।
