পুলিশের কড়া নিরাপত্তায় বান্দরবানে আনা হয়েছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশকে

পুলিশের কড়া নিরাপত্তায় বান্দরবানে আনা হয়েছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশকে
পুলিশের কড়া নিরাপত্তায় বান্দরবানে আনা হয়েছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশকে
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বান্দরবান প্রতিনিধি: পুলিশের বিশেষ অভিযানে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের দূর্ণীতিবাজ সদস্য লক্ষীপদ দাসকে ঢাকায় গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবানে আনা হয়েছে। প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় বান্দরবান সদর হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা শেষে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা এর আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকার পুলিশের বিশেষ অভিযানে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বহুল আলোচিত ফ্যাসিষ্ট সরকারের দোসর বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসকে। গ্রেফতারের পর ঐদিন দুপুরে দূর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে নেয়া হয়। পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আজ সকালে বান্দরবানে আনা হয় লক্ষীপদ দাশকে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতা’সহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দূর্ণীতি দমন (দুদক) আইন’সহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্নস্থানে। গত ৫আগস্ট গনঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন ক্ষমতার অপব্যবহারকারী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের দূর্ণীতিবাজ সদস্য লক্ষীপদ দাস।

এদিকে ফ্যাসিস্ট দোসর লক্ষীপদ দাস গ্রেপ্তারের খবরে বান্দরবান মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ