পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: অর্থ উপদেষ্টা

পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: অর্থ উপদেষ্টা
পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: অর্থ উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি জানান, এ ক্ষেত্রে সরকারের সামনে বেশ কিছু বাস্তবতা ও সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে অর্থের যোগান একটি বড় বিবেচ্য বিষয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, দীর্ঘ ১০ থেকে ১২ বছর পর জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে এবং কমিশন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর সরকার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করবে এবং বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত নেবে। তিনি এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, অযথা হতাশ হওয়ার কোনো কারণ নেই।

গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার সংস্কারের পক্ষে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি জানান, সরকার ইতোমধ্যে সংস্কার কার্যক্রম অনেকটাই এগিয়ে নিয়েছে। ভবিষ্যৎ সরকার যেন সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে পারে, সে লক্ষ্যেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ