”প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান”

প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান এবং দিনব্যাপী নির্ধারিত কার্যক্রমে অংশ নেন।

সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। এ সময় তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামরিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলাপ করেন।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। আনুষ্ঠানিক এ পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি; জেনারেল ওয়াকার-উজ-জামান; অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান; এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন; প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর এ প্রথম সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করা প্রশাসনিক ও সামরিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বেসামরিক ও সামরিক সমন্বয়ের ক্ষেত্রে এটি নতুন দিক উন্মোচন করবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ