ফুলবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ জন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নিজস্ব সংবাদদাতা- দিনাজপুর,  – গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু ইসলাম ও মোতালেব নামে মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। নিহত একজ‌নের নাম সাজু ইসলাম (৩২) দিনাজপুর কাহারল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলাম এর পুত্র। অপরজন মোতালেব হোসেন (৩৩) একই উপজেলার হলেও তার বাবার নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ী অভিমুখে মোটরসাইকেলটি যাওয়ার সময় অপরটির থেকে আসা একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী কে হাসপাতালে নেয়ার সময় তারও মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা পিকআপ এর ড্রাইভার ও হেলপারকে আটক করলেও পুলিশ আসতে দেরি হওয়ায় আটক ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ