বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তি

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তি
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিমস লিমিটেডের শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধের দাবিতে বুধবার সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তবে কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় একপর্যায়ে তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে যাত্রী, পথচারী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় এক ঘণ্টা পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শামিম আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক আলতাফ হোসেন বলেন, ‘তিন মাস ধরে আমরা বেতন চাইছি। কর্তৃপক্ষ শুধু দেই, দিচ্ছি বলে সময় পার করছে। ঘরভাড়া দিতে পারছি না, দোকানের বাকি পরিশোধ করতে পারছি না। বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ