— বিজ্ঞাপন —

বগুড়ায় দর্শনার্থী ছিনতাই, ২ যুবক গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বগুড়া,

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘুরতে এসে ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

— বিজ্ঞাপন —

গ্রেপ্তাররা হলো শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুল মজিদ নয়নের ছেলে কাজী হায়াৎ (২৮) ও মুন্টু মিয়ার ছোট ছেলে সিয়াম আহম্মেদ (২৩)।

পুলিশ জানায়, বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া এলাকার একটি দর্শনীয় স্থানে মঙ্গলবার বিকেলে ওই দুজন দর্শনার্থীদের কাছ থেকে তিনটি স্মার্টফোনসহ নগদ অর্থ ছিনতাই করে। ওই সময় ভুক্তভোগীদের মারধরও করা হয়। পরে ভুক্তভোগীরা শাজাহানপুর থানা এলাকার সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানান৷

এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত সময়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়ার জন্য তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗