বন্যাকবলিত বোরো চাষিদের জন্য ৩ মাসে ৭,৫০০ টাকা সহায়তা ঘোষণা

বন্যাকবলিত বোরো চাষিদের জন্য ৩ মাসে ৭,৫০০ টাকা সহায়তা ঘোষণা
বন্যাকবলিত বোরো চাষিদের জন্য ৩ মাসে ৭,৫০০ টাকা সহায়তা ঘোষণা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠকে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস ক্ষতিপূরণ হিসেবে প্রতিজনকে ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, হাওড় অঞ্চলে কিছু ফসল নষ্ট হলেও তা বড় আকারের ক্ষতি নয়। তবুও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার এই সহায়তা দিচ্ছে।

তিনি আরও জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত গবাদিপশু রয়েছে এবং আসন্ন কোরবানিকে সামনে রেখে কোনো সংকট হবে না। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশের সুযোগও নেই বলে তিনি উল্লেখ করেন।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ