বর্তমান সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই “কুমিরকে সর্দির ভয় দেখাবেন না

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই "কুমিরকে সর্দির ভয় দেখাবেন না
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই "কুমিরকে সর্দির ভয় দেখাবেন না
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর আমরা নানা ভয়ভীতি,হুংকার আর হামলায় অভ্যস্ত।অনেক রক্ত ঝরিয়েছি।এখন, কোনো কিছুতেই ভয় পাই না।কুমিরকে ভয় দেখিয়ে লাভ নাই।কুমির পানিতেই থাকে।আমাদের আবার পানিতে নামাবেন কি?

ব্রাহ্মণবাড়িয়া (৬) বাঞ্ছারামপুর আসনে আলহাজ্ব হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাখা প্রতীক দিয়ে আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করে চরমোনাই পীর রেজাউল করিম বলেন, ড.ইউনুস ওয়াদা করেছিলো, বিচার,সংস্কার শেষে নির্বাচন দিবে,এখন প্রথম দুটি বাদ দিয়ে কেনো নির্বাচনের তারিখ ঘোষণা করলো

তিনি আরো বলেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিনত করেছে। বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলো। ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত কুফরি আইন বাস্তবায়ন করা।

আজ শনিবার (৪ অক্টোবর’২৫) বিকাল তিনটায় বাঞ্ছারামপুর মওলাগন্জ বাজার মাঠে গণ সমাবেশে উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি সামসুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই রেজাউল করিম । গণসমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের অনেকেই বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ