— বিজ্ঞাপন —

বাংলাদেশে নতুন ওয়াটার হিটার ও মাইক্রোওয়েভ ওভেন সিরিজ উন্মোচন করল হায়ার

প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার ও নতুন মাইক্রোওয়েভ ওভেনের সিরিজ আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে হায়ার বাংলাদেশ লিমিটেড।
pic-2-1793175510
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

অর্থনীতি ডেস্ক: ২৮ অক্টোবর ২০২৬, ২:৫০ অপরাহ্ন

বাংলাদেশের বাজারে নতুন প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার এবং প্রথমবারের মতো নিজস্ব ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেনের সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে হায়ার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্য দুটি উন্মোচন করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি দেশীয় গৃহস্থালিতে আরও নিরাপদ, স্মার্ট ও সুবিধাজনক প্রযুক্তিগত সমাধান পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পণ্য উন্মোচন অনুষ্ঠানে হায়ার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্যান জিং, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হায়ারের নতুন টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারগুলো ‘শকপ্রুফ ওয়াটার হিটার, সেফ অ্যাজ আনপ্লাগড’ ধারণাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে উন্নত হিটিং প্রযুক্তি এবং সুপার টাইটানিয়াম এনামেল ট্যাংক। এই সিরিজে প্রিমিয়াম গোল্ডেন ফিনিশের ৩৫ ও ৪৫ লিটারের হরাইজন্টাল এবং ৩০ লিটারের ভার্টিক্যাল মডেল রয়েছে।

বিশেষ করে ৩০ লিটারের ভার্টিক্যাল মডেলটিতে ‘নো হ্যাংগিং, নো ড্রিলিং’ সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে প্রচলিত নিয়মে ওয়াটার হিটার স্থাপনের জন্য দেওয়ালে ড্রিল করা বা ওয়াল মাউন্টিং করার কোনো প্রয়োজন হবে না। গ্রাহকেরা বাড়তি কোনো ঝামেলা ছাড়াই পছন্দ অনুযায়ী যেকোনো সুবিধাজনক স্থানে এটি বসাতে পারবেন।

অন্যদিকে, হায়ার বাংলাদেশ বাজারে তিনটি আলাদা ক্যাটাগরির মাইক্রোওয়েভ ওভেন উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে ২০ লিটারের সোলো, ২৩ লিটারের গ্রিল এবং ৩০ লিটারের কনভেকশন মডেল।

প্রতিষ্ঠানটি জানায়, ৩০ লিটারের ফ্ল্যাগশিপ মডেলটিতে একই সঙ্গে মাইক্রোওয়েভ, গ্রিল, কনভেকশন এবং এয়ার ফ্রাইয়ের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকরা একটি মাত্র ওভেন ব্যবহার করেই বিভিন্ন ধরনের রান্নার কাজ সারতে পারবেন।

অনুষ্ঠানে হায়ার বাংলাদেশের প্রতিনিধিরা উল্লেখ করেন, বিশ্বজুড়ে উদ্ভাবিত সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় বাজারের চাহিদার সমন্বয় ঘটিয়ে ভবিষ্যতে আরও উন্নত ও ব্যবহারবান্ধব পণ্য উন্মোচনের পরিকল্পনা রয়েছে তাদের। একই সঙ্গে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে দেশের মানুষের জন্য স্মার্ট ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗