বাঞ্ছারামপুরে সেতু–কালভার্ট নির্মাণে জনতার মতামত চাইলো উপজেলা প্রশাসন

বাঞ্ছারামপুরে সেতু–কালভার্ট নির্মাণে জনতার মতামত চাইলো উপজেলা প্রশাসন
বাঞ্ছারামপুরে সেতু–কালভার্ট নির্মাণে জনতার মতামত চাইলো উপজেলা প্রশাসন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুরুত্ব বিবেচনায় সেতু আর কালভার্ট নির্মাণে জনতার মতামত চেয়েছে উপজেলা প্রশাসন ( ইউএনও কার্যালয়)। শনিবার ( ১৪ মার্চ) রাতে ‘উপজেলা প্রশাসন বাঞ্ছারামপুর’ নামক ইউএনওর অফিসিয়াল আইডি থেকে বিষয়টি নিয়ে পোস্ট করা হয়। সেখানে নিজ নিজ এলাকার তথ্য দিতে বলা হয় উপজেলাবাসীকে।

বাঞ্ছারামপুরে সেতু–কালভার্ট নির্মাণে জনতার মতামত চাইলো উপজেলা প্রশাসন
বাঞ্ছারামপুরে সেতু–কালভার্ট নির্মাণে জনতার মতামত চাইলো উপজেলা প্রশাসন

পোস্টটি হুবহু তুলে ধরা হলো। গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণে তথ্য আহ্বান : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে “গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য সেতু/কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান করা হয়েছে।

এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ৪ মিটার থেকে ১১.৫০ মিটার পর্যন্ত কালভার্ট এবং ১২ মিটার থেকে ১৫ মিটার পর্যন্ত গার্ডার সেতুর সম্ভাব্য স্থানসমূহের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার বা গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় নিয়ে যথাযথ তথ্য উপজেলা প্রশাসনে প্রেরণেরড় জন্য অনুরোধ করা হলো। জনস্বার্থে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সকলের সহযোগিতা কাম্য।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ