বিজয়নগরে বিপুল মাদক উদ্ধার, নারী গ্রেপ্তার

বিজয়নগরে বিপুল মাদক উদ্ধার, নারী গ্রেপ্তার
বিজয়নগরে বিপুল মাদক উদ্ধার, নারী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোসা. শারমিন আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তার হেফাজত থেকে ৯ বোতল বিদেশি মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এসকাফ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে উপজেলার মেরাশানী এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সিংগারবিল বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মেরাশানী এলাকার একটি বসতবাড়িতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিদেশি মদ, বিয়ার, এসকাফ সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শারমিন আক্তার মেরাশানী এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. মনির খান। এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ