— বিজ্ঞাপন —

বিদেশে চাকরির আগে সরকারি ও ভ্রমণ নথির তথ্য যাচাইয়ের নির্দেশ পাকিস্তানের বিউরো অব ইমিগ্রেশনের

বিদেশে যাওয়ার আগে পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, ভিসা ও চাকরির সমস্ত নথির বানান এবং তথ্যের মিল নিশ্চিত করার তাগিদ দিয়েছে বিউরো অব ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট।
Bureau-of-Emigration-Overseas-Employment-696×342
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ১ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশযাত্রার আগে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সরকারি নথিতে নাম, বাবার নামসহ সমস্ত তথ্যের সঠিকতা যাচাই করার জন্য সতর্কবার্তা জারি করেছে পাকিস্তানের বিউরো অব ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নথিপত্রে নামের বানান বা তথ্যের সামান্য ভুলও বিদেশযাত্রা ও চাকরির ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে।

ইমিগ্রেশন বিউরোর নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের নাম ও অন্যান্য তথ্য জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সব নথিতে হুবহু এক রয়েছে। ইংরেজি বানানের সামান্য ব্যবধান, নামের কোনো অংশ বাদ পড়া কিংবা জন্মতারিখের ভুল পরবর্তীতে ভিসা যাচাই, নিয়োগ প্রক্রিয়া, ভ্রমণ এবং বিদেশে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।

বিশেষ করে ইংরেজিতে একই উচ্চারণের ভিন্ন বানানের দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেমন Mehmood ও Mahmood বা Muhammad ও Mohammad-এর মতো বানানের তফাত, নামের একাংশ বাদ পড়া বা যুক্ত হওয়া এবং পারিবারিক নামের ভুল ক্রম এড়িয়ে চলার তাগিদ দেওয়া হয়েছে। কোনো ধরনের সংক্ষিপ্ত রূপ বা উপাধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

শুধু নাম নয়, আবেদনকারীর জন্মতারিখ, জন্মস্থান, লিঙ্গ, জাতীয়তা এবং পিতা, মাতা বা জীবনসঙ্গীর নামও নিখুঁতভাবে পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র (CNIC), ওভারসিজ কার্ড (NICOP), পাসপোর্ট নম্বর, পাসপোর্টের মেয়ার শুরুর ও শেষ হওয়ার তারিখ এবং বৈবাহিক অবস্থা সতর্কতার সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য না মিললে পাসপোর্টে নাম সঠিক থাকলেও ডেটা ম্যাচ করে না।

এই যাচাই প্রক্রিয়া কেবল একটি কাগজের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সম্পর্কিত চিঠি, চাকরির অফার লেটার, ওয়ার্ক পারমিট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গেও মিলিয়ে দেখতে বলা হয়েছে। পাসপোর্টে কোনো ভুল থাকলে তা অন্য কোথাও ব্যবহারের আগেই পাসপোর্ট অফিস থেকে সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে।

নথিপত্রে তথ্যের অমিল থাকলে ভিসা ও প্রোটেক্টর প্রসেসিংয়ে বিলম্ব, অতিরিক্ত খরচ এবং জটিল কাগজপত্রের ঝামেলা হতে পারে। এছাড়া বিমানবন্দরে বোর্ডিং ও ইমিগ্রেশন বাধাগ্রস্ত হতে পারে এবং বিদেশে গিয়ে আকামা বা রেসিডেন্স পারমিট পাওয়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও সময়মতো বেতন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়।

উর্দু বা মূল ভাষার নাম ইংরেজিতে রূপান্তরের সময় ভুল এড়াতে মনে রাখার ওপর নির্ভর না করে পরিচয়পত্রে থাকা নিশ্চিত করা ইংরেজি বানান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন এজেন্ট বা দফতরে আলাদা আলাদা বানান ব্যবহার করতে না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। কোনো ফর্ম পূরণের পর তাতে স্বাক্ষর করার আগে মূল সনদের সঙ্গে নিজে মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি নথিতে হাত দিয়ে কিছু লেখা, ফ্লুইড বা হোয়াইটনার ব্যবহার করা কিংবা ডিজিটাল মাধ্যমে পরিবর্তন করা একটি গুরুতর অপরাধ। নথিতে কোনো ভুল থাকলে শুধুমাত্র সংশ্লিষ্ট অনুমোদিত সরকারি দপ্তরের মাধ্যমে তা সংশোধন করতে বলা হয়েছে। বিউরো জানিয়েছে, ফরম জমা বা ভ্রমণের আগে তথ্যের এই মিল পর্যবেক্ষণ করা গেলে তা ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ক্ষতি, ভিসা বাতিল ও ভ্রমণ জটিলতা থেকে রক্ষা করবে।

সূত্র: urdu news

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗