বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর পৌনে একটার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, তাকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হবে। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হবে।

অধ্যাপক হাসিবুর রশীদ জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।

এদিকে জুলাই হত্যাকাণ্ডের আরেকটি মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি পিছিয়ে আগামী ১৪ জুন নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ