ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্বে রেস্টুরেন্টে গুলি, প্রাণ গেল ১ জনের

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্বে রেস্টুরেন্টে গুলি, প্রাণ গেল ১ জনের
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্বে রেস্টুরেন্টে গুলি, প্রাণ গেল ১ জনের
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেস্টুরেন্টে ঢুকে গুলি চালানোর ঘটনায় শিপন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়।

নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে। আহতরা হলেন ইয়াসিন ও নূর আলম। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নূরজাহানপুর গ্রামের শিপন এবং থোল্লাকান্দি গ্রামের রিফাতের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। দুজনই ডাকাতির সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ। পূর্ববিরোধের জেরে শনিবার রাতে শিপন যখন গণি শাহ মাজারের পাশে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন, তখন রিফাত তাকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলে তিনজন গুলিবিদ্ধ হন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। অভিযুক্ত রিফাতকে গ্রেফতারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ