ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে নামার সময় সোনার চেইন ছিনতাই চেষ্টায় দুই নারী গ্রেপ্তার

IMG_20260923_010133
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ বলছে, তারা সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সদস্য।

গ্রেপ্তাররা হলেন—হবিগঞ্জ সদর থানার উছাইল (চারিনাও) গ্রামের দুলাল মিয়ার স্ত্রী মোছা. শাহেনা আক্তার শাহানা (৩৪) ও আদিস মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৩৯)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলমের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্থানীয়দের সহায়তায় ওই দুই নারীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন বেলা ১১টার দিকে ব্যবসায়ী মোহাম্মদ রায়হান ভূঁইয়া (৩৪) তাঁর বোন শান্তা আক্তারকে (৩২) নিয়ে আজমপুর স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য আন্তঃনগর কালনী এক্সপ্রেসের ‘চ’ বগিতে ওঠেন।

সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁরা ট্রেন থেকে নামার সময় কয়েকজন নারী কৃত্রিম জটলা তৈরি করেন। এ সময় মোছা. সেলিনা আক্তারসহ শাহেনা, রেজিয়া, খুদেজা, গ্রেপ্তার শাহেনা আক্তার শাহানা ও নাসিমা বেগমসহ আরও কয়েকজন নারী শান্তা আক্তারকে ঘিরে ফেলেন বলে অভিযোগ করা হয়।

একপর্যায়ে ওড়নার নিচ দিয়ে শান্তা আক্তারের পিঠের দিক থেকে হাত ঢুকিয়ে তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেইন টেনে নেওয়ার চেষ্টা করা হয়। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শান্তা আক্তার তাৎক্ষণিক চেইনটি ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে ভাই রায়হান ভূঁইয়া ও অন্য যাত্রীরা এগিয়ে এলে সেলিনা আক্তারকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

পরে সেলিনাকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদে পলাতক সহযোগীদের নাম-ঠিকানা পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, তদন্তে শাহেনা আক্তার শাহানা ও নাসিমা বেগমের ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারীর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। চক্রটির আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ