ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার │ ব্রাহ্মণবাড়িয়া │ ২৯ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয় জানা গেছে—
১। মো. খাইরুল মিয়া (প্রকাশ কালু) (৩২), পিতা মৃত বাবুল মিয়া, মাতা পারুল বেগম, সাং শিবপুর, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২। মো. শাহিন মিয়া (২২), পিতা আহাদ মিয়া, মাতা মর্জিনা আক্তার, সাং সেমন্তঘর, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ