— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট নেওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে আবারও হামলার ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় স্টেশন থেকে টিকিট বিক্রি করে আসার সময় প্রকাশ্যে কাউন্টারের কর্মচারীকে বেধড়ক মারধর, ৩টি টিকিট বই ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট নেওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে আবারও হামলার ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় স্টেশন থেকে টিকিট বিক্রি করে আসার সময় প্রকাশ্যে কাউন্টারের কর্মচারীকে বেধড়ক মারধর, ৩টি টিকিট বই ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিতাস ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট পরিবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে কিছুদিন আগে কাউন্টারের ভেতরে ঢুকে কর্মচারীদের মারধর করে একদল বহিরাগত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সন্ধ্যা ৬টায় আবারও ওই একই চক্র স্টেশনে এসে কাউন্টারের দায়িত্বে থাকা কর্মচারী কাউসার (২৫) এর উপর অতর্কিত হামলা চালায়।

হামলায় কাউসারের কাঁধে ও পিঠে গুরুতর জখম করে তার কাঁধে ধারালো অস্ত্র বা লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে আছে। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা এ সময় কাউসার এর সাথে থাকা তিতাস ট্রেনের ৩টি টিকিট বই এবং বিক্রির নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন আহতের সহকর্মীরা।

— বিজ্ঞাপন —

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্টেশনের সাধারণ যাত্রীরা বলেন, সরকারি টিকিট কাউন্টারে এভাবে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। টিকিট কাউন্টারের এজেন্ট নিয়োগে মোটা অংকের টাকার বাণিজ্য ও চাঁদাবাজির কারণেই বারবার এই হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। এ ঘটনায় স্টেশনে নিরাপত্তা জোরদার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সচেতন মহল।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗