— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ নেত্রকোণার দুই ব্যক্তি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ নেত্রকোণার দুই ব্যক্তি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ নেত্রকোণার দুই ব্যক্তি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ নেত্রকোণা জেলার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন রাধিকা বাজারে আজিজ এন্টারপ্রাইজ অ্যান্ড ফার্নিচার মার্টের সামনে সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুমদী গ্রামের সুজন মিয়া (৪৩) এবং একই ইউনিয়নের বাড়িয়ল গ্রামের মোখলেছুর রহমান (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗