ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজারে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে দয়াল এন্টারপ্রাইজ নামের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডিদ্বার ইউনিয়নের গুরুহিত উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত বজলু মিয়া এবং মাতার নাম মৃত শাহারা খাতুন। তার স্থায়ী ঠিকানা নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়মিত মামলা করেছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।