ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাংবাদিক সমাজে নতুন অধ্যায়ের সূচনা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিজয়নগর উপজেলা প্রেসক্লাবে নতুন নেতৃত্বে: জাকির সভাপতি, শাহনেওয়াজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাংবাদিক সমাজে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও সংগঠিত, গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সদ্য বিলুপ্ত পুরনো কমিটির স্থলে গঠিত হয়েছে একটি ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি। সদ্যসমাপ্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত হয় নতুন নেতৃত্ব।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল এস-এর প্রতিনিধি হীরা আহমেদ জাকির এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এনটিভি অনলাইন প্রতিনিধি শাহনেওয়াজ শাহ্। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন মোঃ মোস্তফা কামাল খাঁন সোহেল (বাংলাদেশ পোস্ট), মোহাম্মদ মহসিন আলী (প্রজাবন্ধু) এবং মোহাম্মদ সেলিম চৌধুরী (সময় এর আলো)।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কেফায়েত উল্লাহ শরীফ (দৈনিক জবাবদিহি), কোষাধ্যক্ষ পলাশ কুমার দাস (চিত্র), দপ্তর সম্পাদক এসএম গোলাম কিবরিয়া (মুভি বাংলা টিভি), প্রচার সম্পাদক মাহমুদ হাসান সুমন (প্রতিদিনের বাংলাদেশ)। কার্যকরী সদস্য হিসেবে আছেন মোঃ শ্রাবন (চ্যানেল নিউজ) ও মোঃ লিটন মিয়া (মাসিক সূর্য শপথ)। এছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম (দেশ প্রতিদিন) ও মাসুম মিয়া (অনুসন্ধান টিভি)।

নবনির্বাচিত এই কমিটি বিজয়নগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। একইসাথে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গঠনমূলক সাংবাদিকতার ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

এই রূপান্তরের মাধ্যমে বিজয়নগরের সাংবাদিক সমাজ আরও ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল কাঠামোয় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ