ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে খাঁটিহাতা বিশ্বরোড গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের দিকনির্দেশনায় এসআই মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রায়হান (পিতা: গিয়াস উদ্দিন)। পুলিশ জানায়, রায়হান ফাইবার ক্যাবলের ভেতরে ৬ কেজি গাঁজা লুকিয়ে চুনারুঘাট থেকে ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিশ্বরোড এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে ধরা পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করে, চুনারুঘাটের সুমন নামের এক ব্যক্তি তাকে ৩ হাজার টাকার বিনিময়ে গাঁজাগুলো ভৈরবে পৌঁছে দিতে বলেছিল।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিশ্বরোড এলাকায় তল্লাশি চালিয়ে ফাইবার ক্যাবলে লুকানো ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ