ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি ও ব্রাহ্মণবাড়িয়া জাদুঘরের পূনঃসংস্কার ও উন্নয়নকাজের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি ও ব্রাহ্মণবাড়িয়া জাদুঘরের পূনঃসংস্কার ও উন্নয়নকাজের শুভ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি ও ব্রাহ্মণবাড়িয়া জাদুঘরের পূনঃসংস্কার ও উন্নয়নকাজের শুভ উদ্বোধন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি ও ব্রাহ্মণবাড়িয়া জাদুঘর এখন নতুন রূপে সজ্জিত। দীর্ঘ প্রতীক্ষার পর দৃষ্টিনন্দন প্রবেশ বারান্দার পূনঃনির্মাণ, লাইব্রেরি ও জাদুঘরের পূর্ণ সংস্কার ও আধুনিকীকরণ কাজ শেষে শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির ও ব্রাহ্মণবাড়িয়া জাদুঘরের সভাপতি এবং জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
মঙ্গলবার বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রঞ্জন চন্দ্র দে, সহ সভাপতি এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা,আর ডি সি মোঃ আবু মুসা ও এন ডি সি প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য আবদুর রউফ ভূইয়া শানু, এস এম সাখাওয়াত হোসেন, শামীমা আক্তার সহ স্থানীয় সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিক, লেখক, পাঠক ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি জেলায় পাবলিক লাইব্রেরি শুধু বই পড়ার জায়গা নয়, এটি জ্ঞানচর্চা ও মনন বিকাশের কেন্দ্র। আর জাদুঘর একটি জেলার অতীত ঐতিহ্যের প্রতিচ্ছবি।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোহাম্মদ দিদারুল আলম বলেন, “এই সংস্কার কাজের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি ও জাদুঘর এখন নতুনভাবে প্রাণ ফিরে পেল। নতুন প্রজন্মকে বই ও ইতিহাসের প্রতি অনুপ্রাণিত করতে আমরা একটি আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে চাই।”
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন লাইব্রেরী কে সংরক্ষণ করতে হবে।
সংস্কার শেষে লাইব্রেরির প্রবেশ বারান্দায় যুক্ত হয়েছে নান্দনিক স্থাপত্যশৈলী, প্রশস্ত হাঁটার পথ ও আকর্ষণীয় আলোকসজ্জা। ভেতরে তৈরি করা হয়েছে পাঠকবান্ধব পরিবেশ, নতুন টেবিল-চেয়ার, ও তথ্যপ্রযুক্তি সুবিধা সংরক্ষণের ব্যবস্থা।
অন্যদিকে, জাদুঘরের সংস্কারকাজে পুরনো নিদর্শন সংরক্ষণে আধুনিক প্রদর্শনী কক্ষ, আলোকনিয়ন্ত্রণ ব্যবস্থা ও তথ্যবোর্ড সংযোজন করা হয়েছে, যা দর্শনার্থীদের কাছে জেলার ইতিহাস ও ঐতিহ্য আরও জীবন্ত করে তুলবে।
অনুষ্ঠানে অতিথিরা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির জন্য পরিচিত একটি ঐতিহ্যবাহী জেলা। লাইব্রেরি ও জাদুঘরের এই উন্নয়ন কাজ জেলার সংস্কৃতি চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

উল্লেখ্য, সংস্কার ও উন্নয়ন কাজটি সম্পন্ন হয়েছে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে । ভবিষ্যতে আরও উন্নয়ন কর্মকান্ড চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ