— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থাপন হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার

সংশ্লিষ্টরা বলছেন, সদর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু হলে কিডনি রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি হবে।
56645
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ দেশের ৪৪টি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে দেশের ৪৪টি জেলা সদর হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের নাম তৃতীয় অবস্থানে রয়েছে।

প্রজ্ঞাপনে প্রতিটি হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারের জন্য প্রয়োজনীয় জনবল কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট (অ্যানেসথেশিয়া) পদ সৃষ্টির বিষয়টি রয়েছে।

— বিজ্ঞাপন —

এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়াসহ সংশ্লিষ্ট জেলার কিডনি রোগীদের সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা পাওয়ার সুযোগ বাড়বে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির পক্ষ থেকে বিষয়টিকে জেলার জন্য সুখবর হিসেবে উল্লেখ করা হয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, সদর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু হলে কিডনি রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗