ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ‘স্বাধীনতা প্রদর্শনী’ ভাঙচুর, নিন্দার ঝড়

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রদর্শনী রাতের আঁধারে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। “স্বাধীনতা প্রদর্শনী” শিরোনামের এই আয়োজনটি করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ।

আয়োজকদের অভিযোগ, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা প্রদর্শনীতে থাকা মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের ছবি নষ্ট করে। এর আগে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রদর্শনী থেকে শহীদ জননী জাহানারা ইমামের নামফলক ছিঁড়ে নেওয়ার ঘটনাও ঘটে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আহ্বায়ক ওমর ফারুক বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনা ধারণ করে না এবং শহীদ জননী জাহানারা ইমাম ও শহীদ রুমির মতো মহান ব্যক্তিত্বদের ভয় পায়, তারাই এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত।”

ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রদর্শনীটি পরিদর্শন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীসহ সংগঠনটির নেতাকর্মীরা। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানান।

এ সময় তারা কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ