ব্রাহ্মণবাড়িয়া সরাইল সংঘর্ষে অর্ধশতার্ধিক আহত

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পাকশিমুল গ্রামের বাসিন্দা নূর আলম ও আব্দুর রউফের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা পরবর্তী সময়ে মাত্র কয়েকদিনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃহৎ আকারে বেশ কয়েকটি মারামারি বা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ