— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক উদ্ধার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

তাহমিনা আক্তার: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর জামে মসজিদের বারান্দা থেকে এক অজ্ঞাতনামা নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা মসজিদের বারান্দায় শিশুটিকে পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টদের অবহিত করেন। নবজাতকটির বয়স আনুমানিক দুই থেকে চার দিন বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাহিম মাহিন স্থানীয় কয়েকজনের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু বিভাগের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসক্যানু) চিকিৎসাধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মো. আকতার হোসাইন জানান, নবজাতকটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকেই সরবরাহ করা হচ্ছে। শিশুটিকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

— বিজ্ঞাপন —

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা শিশুটিকে মসজিদের বারান্দায় ফেলে রেখে গেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗