— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল
ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ এর আহ্বায়ক শামীম আহমেদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সুশিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে গড়ে উঠলেই একটি সুন্দর ও মানবিক সমাজ নির্মাণ সম্ভব। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করাই হোক তোমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মো. ইকবাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ শুধু ফলাফলভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা ও চরিত্র গঠনের শিক্ষা প্রদান করে আসছে। আজ যারা পুরস্কৃত হয়েছে, তারা যেমন গর্বের, তেমনি যারা পুরস্কার পায়নি তারাও আমাদের ভবিষ্যৎ সম্পদ। সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।”

— বিজ্ঞাপন —

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক রুমানুল ফেরদৌসী রুমা, ব্যবস্থাপনা পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা মানে শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষা মানে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের সম্মান ও অভিভাবকদের দোয়া থাকলে সাফল্য অবশ্যম্ভাবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সুরমা আক্তার। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন,

অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই আজকের এই সফল আয়োজন সম্ভব হয়েছে।” অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা বশির উদ্দিন চিশতি। পরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়েশা আক্তার হেপি-র সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপস্থাপনায় প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিক গঠনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗