— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাতনামা নারী (আনুমানিক বয়স প্রায় ৪০ বছর) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, গত রোববার (২৫ জানুয়ারি) রাতে সুলতানপুর–আখাউড়া বাইপাস সড়কে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে আখাউড়া ফায়ার স্টেশনের কর্মীরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত নারীর ডাকনাম ‘রাশিদা আক্তার’ বলে জানা গেলেও এখন পর্যন্ত তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তিনি ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।

— বিজ্ঞাপন —

মৃত্যুর পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে সংশ্লিষ্ট ডাটাবেজে যাচাই-বাছাই করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এমতাবস্থায়, যদি কেউ উক্ত অজ্ঞাতনামা নারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে ‘Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আগামী ২–৩ দিনের মধ্যে নিহত নারীর পরিচয় শনাক্ত না হলে, প্রচলিত নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে তাকে অজ্ঞাত বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗