ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ট্রাক মার্কার প্রার্থী আশরাফুল হাসান তপুর গণসংযোগ অব্যাহত

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন পাওয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন পাওয়ার দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার বিকেলে তিনি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করেন।

মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানাবিধ সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। সাধারণ মানুষ ও তরুণদের মাঝে তার গণসংযোগকে ঘিরে ব্যাপক সাড়া দেখা যায়।

গণসংযোগে অংশ নেন জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি হাসানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিজবুল্লাহ হেলালী, ফখরুদ্দিন মোল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান তাজ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সিব্বির আহমেদ ভুঁইয়া, বিজয়নগর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহ আলম ভূইয়া, এবং আরও উপস্থিত ছিলেন আল আমিন মাহমুদী, জাকুর মাধুর, সাদ্দাম শিশিরসহ প্রায় ১০০–১৫০ নেতাকর্মী।

গণসংযোগকালে আশরাফুল হাসান তপু বলেন,
“মানুষের বাড়ি-বাজারে গিয়ে তারা কী সমস্যায় আছে শুনছি। নতুন বাংলাদেশ তরুণদের নেতৃত্বেই নিরাপদ—এই বিশ্বাস নিয়েই মাঠে নেমেছি।”

তিনি আরও বলেন, “অনেক বছর ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এবার ট্রাক মার্কায় ভোট দিয়ে নিজেদের অধিকার ফিরে পেতে চায়। জনগণের সেই আশা পূরণে আমি কাজ করতে চাই।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ