— বিজ্ঞাপন —

ভারতে ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি

ভারতে ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধে 'লুক আউট সার্কুলার' জারির তথ্য দিল্লি হাইকোর্টে নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার।
ভারতে ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৬ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

ভারতের ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি করা হয়েছে। এর ফলেই তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে চড়তে দেওয়া হয়নি বলে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

লুক আউট সার্কুলার হলো কোনো ব্যক্তির বিদেশযাত্রা ঠেকানো বা তাঁর যাতায়াত নজরদারিতে রাখার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো বিশেষ সতর্কতামূলক নির্দেশ। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা বা তদন্ত চলাকালে তিনি দেশ ছেড়ে যেতে পারেন এমন আশঙ্কা থাকলে তদন্তকারী সংস্থা এই উদ্যোগ নিতে পারে।

— বিজ্ঞাপন —

দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজনের এজলাসে এই তথ্য দাখিল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। তিনি জানান, গত ২৩ নভেম্বর মুম্বাই পুলিশ এই লুক আউট সার্কুলার জারি করেছিল। ওই দিনই রাত ১টার ফ্লাইটে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যাওয়ার কথা ছিল সৌরভের।

যাত্রায় বাধা পেয়ে গত বুধবার দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হন সৌরভ দাস। কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে বিদেশযাত্রায় বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মামলাটির শুনানিতে বৃহস্পতিবার লুক আউট সার্কুলারের বিষয়টি আদালতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ৯ ডিসেম্বর। ওই দিন রিজিওনাল পাসপোর্ট অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এজলাসে উপস্থিত থাকতে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমিত মহাজন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছিলেন, সৌরভের পাসপোর্টে কিছু অসংগতি ধরা পড়েছে, যার মধ্যে জন্মস্থানের তথ্যের অনুপস্থিতি অন্যতম।

হাইকোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, পদুচেরির পুলিশ সুপারের তদন্ত রিপোর্ট অনুযায়ী সৌরভের পাসপোর্টে স্কুলজীবন, বসবাসের ঠিকানা ও বাবার পরিচয়সংক্রান্ত তথ্যে অসংগতি দেখা গেছে। এসব কারণে তাঁর ভারতীয় নাগরিকত্বও প্রশ্নের মুখে পড়তে পারে।

সরকার পক্ষ জানায়, ২৩ নভেম্বর রাতে সৌরভকে শোকজ নোটিশ ও ‘ট্রাভেল অ্যাডভাইজারি’ পাঠানো হয়। পাসপোর্টের অসংগতি ব্যাখ্যা করতে তাঁকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়নি বলে দাবি করেছে সরকার।

সৌরভের আইনজীবী অখিল সিবাল আদালতে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, তাঁর মক্কেলকে কোনো আগাম নোটিশ না দিয়েই ইমিগ্রেশন কাউন্টারে এসে পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করার কথা জানানো হয়েছে, যা অনুচিত।

এদিকে বিমানবন্দরে বাধা পাওয়ার পর সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ অভিযোগ করেন, তাঁর পাসপোর্টসহ ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, এ জাতীয় কর্মকাণ্ডের আইনি হিসাব রাখা হচ্ছে। সিজেপি আহ্বায়ক অভিজিৎ দিপকেও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাসপোর্টের তথ্য ফাঁসের তীব্র সমালোচনা করেছেন।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗