ছোট পর্দার পরিচিত ও জনপ্রিয় মুখ প্রিয়ন্তি উর্বী বর্তমানে ঘুরে বেড়াচ্ছেন ভালোবাসার শহর প্যারিসে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্যারিস ভ্রমণের বেশ কিছু চমৎকার ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এ অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রিয়ন্তি ইন প্যারিস। হাহাহা’।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিগুলোয় প্রিয়ন্তি উর্বীকে দেখা গেছে বেশ মার্জিত ও ক্যাজুয়াল লুকে। অফ-শোল্ডার কালো রঙের একটি পোলকা ডট ড্রেসে নিজেকে সাজিয়েছেন তিনি, যেখানে সাদা ফোঁটার নকশা তার পুরো লুকে এনে দিয়েছে এক ধরনের স্নিগ্ধতা। খোলা চুল আর চোখের রোদচশমায় ফরাসি আবহে তিনি ধরে রেখেছেন এক সহজ-সরল সৌন্দর্য।
ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠেছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার এবং সেন নদীর সৌন্দর্য। একটি ছবিতে আইফেল টাওয়ারকে পেছনে রেখে তাকে হাতে হার্ট সাইন বানিয়ে পোজ দিতে দেখা যায়, যা তার আনন্দের মুহূর্তটিকে আরও দারুণভাবে ফুটিয়ে তুলেছে।
শুধু ঘুরে বেড়ানোই নয়, প্যারিসের বিখ্যাত খাবার উপভোগের চিত্রও ধরা পড়েছে তার ফ্রেম বন্দি ছবিতে। পিজ্জা খাওয়ার মজার অভিজ্ঞতা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন উর্বী।
অভিনয় জীবনের ব্যস্ততা পেরিয়ে এই সফর যেন প্রিয়ন্তি উর্বির কাছে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক সুযোগ। নাটক, টেলিফিল্ম এবং বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে নিজের কাজের মাধ্যমে এরই মধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।